এলজির গ্রাম ল্যাপটপের বিক্রি শুরু

১২ ফেব্রুয়ারি, ২০২১ ২২:০৮  
গত জানুয়ারিতে অনুষ্ঠিত ভার্চুয়াল সিইএসে এলজি তাদের নতুন সংস্করণের গ্রাম ল্যাপটপের দাম এবং কবে যুক্তরাষ্ট্রের বাজারে পাওয়া যাবে সেটির ঘোষণা দেয়। তারই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের বাজারে তিনটি মডেলের গ্রাম ল্যাপটপের বিক্রি শুরু হয়েছে। বর্তমানে ১৪ ইঞ্চি, ১৬ ইঞ্চি এবং ফ্ল্যাগশিপ ১৭ ইঞ্চি গ্রাম ল্যাপটপ বাজারে পাওয়া যাচ্ছে। এছাড়া মার্চের মাঝামাঝি সময়ে ১৪ ইঞ্চি ও ১৬ ইঞ্চির টু-ইন-ওয়ান ডিভাইস পাওয়া যাবে। ল্যাপটপগুলো ইন্টেলের ইভো প্লাটফর্ম সার্টিফায়েড, ফলে এটি একটি সর্বনিন্ম ব্যাটারি লাইফ, ফাস্ট চার্জিং ও সহজে চালু হওয়ার গ্যারান্টি প্রদান করে। প্রতিটি মডেলই ১৬:১০ অ্যাসপেক্ট রেশিওর। রয়েছে ইন্টেলের ১১তম জেনারেশনরে কোর সিপিউ। সাথে রয়েছে আইরিশ গ্রাফিক্স। এছাড়া রয়েছে ১৬ জিবি র‍্যাম, ফিঙ্গারপ্রিন্ট রিডার। আগের সংস্করণের কিবোর্ডের চেয়ে নতুন ল্যাপটপের কিবোর্ড একটু বড়। এলজি জানিয়েছে, ১৭ ইঞ্চির ল্যাপটপটি সাড়ে ১৯ ঘন্টা এবং ১৬ ইঞ্চির মডেলটি সর্বোচ্চ ২২ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেবে। আর ১৪ ইঞ্চির সংস্করণটি সাড়ে ২৫ ঘন্টা তথা একদিনেরও বেশি ব্যাকআপ দেবে। ডিবিটেক/বিএমটি